weather ৩৪.৫৭ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালিয়াডাঙ্গীতে আসবেন

প্রকাশ : ১০-০২-২০২২ ২০:১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দুপুর আড়াই টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদালয়ের সম্মেলন কক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি প্রায়ত রাজিউর রহমান চৌধুরীর স্বরণে দোয়া মহাফিল ও শোক স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা তৈয়মুর রহমান, সাধারন সম্পাদক ও সদরের সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন। এসময় উপস্থিত থাকবেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বালিয়াডাঙ্গীর বিএনপি'র নেতা রাজিউর রহমান চৌধুরী রাজুর অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির উদ্যেগে আগামীকাল শুক্রবার দুপুর আড়াই টায় বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে দোয়া মহাফিল ও শোক স্বরণ সভার আয়োজন করে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা'র বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর দোয়া মহাফিল ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন-ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা তৈয়মুর রহমান, সাধরন সম্পাদক ও সাবেক সদরের পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, এসময় উপস্থিত থাকবেন বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা কমীরা। তিনি উক্ত দোয়া মহাফিল ও শোক স্বরণ সভায় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠণের সকল নেতা-কমী,মরহুমের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খীদের যথা সময়ে উপস্থিত থাকতে স্বনিবন্ধন অনুরোধ জানিয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর