বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশ
প্রকাশ : ১৮-০১-২০২৪ ১২:১৭
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা বিওপির সীমান্তে দিয়ে ভারতীয় নাগরিক আলাফতদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ অবৈধ অনুপ্রবেশ করে শ্বশুড়বাড়ীতে মেহমানী খেতে বেড়াতে আসার খবর পাওয়া যায়।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা বিওপির সীমান্তে দিয়ে বুধবার (১৭ জানুয়ারী) সকাল ৯টায় ভারতীয় নাগরিক আলাফতদ্দীন নামের এক বৃদ্ধ কাজের অজুহাত দেখিয়ে অবৈধ অনুপ্রবেশ করে সে তার শ্বশুড়বাড়ী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ধুলিয়াভিটা গ্রামে মেহমানী খেতে বেড়াতে এলে বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হলে এলাকার মানুষ তাকে এক নজরে দেখতে সেখানে ভিড় জমায়। এলাকাবাসীর এসময় ভারতীয় বৃদ্ধ জামাতা আলাফতদ্দীনের সাথে কুশল বিনিময় ও আপ্যায়ন করে। তার বাড়ী হলো ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার অন্তগত আমবাড়ি গ্রামে।
ভারতীয় বৃদ্ধ আলাফতদ্দীন হিন্দি ভাষায় কথা বলে জানান, আমার ও আমার ছেলে মেয়েদের বিয়ে হয় বাংলাদেশের এই এলাকায়। আত্মীয়তার সুবাধে আমাদের যাওয়া আসা হয়ে থাকে।
আলাফতদ্দীন আরো বলেন, বয়সের ভারে অর্থ সংকটের কারণে পাসপোর্ট ও ভিসা করতে না পারায় নাগরভিটা সীমান্তের জিরো পয়েন্টের ফসলের মাঠে ৪ ঘন্টা কৃষি কাজের অজুহাত দেখিয়ে ভারতীয় বিএসএফ'র অনুমতিক্রমে সীমান্তের তারকাঁটা বেড়ার গেটের তালা খুলে নিয়ে এমন করেই প্রায় সময় শ্বশুড়বাড়ী ধুলিয়াভিটা গ্রামে আসা যাওয়া হয়ে থাকে।
এলাকার স্থানীয় কিছু যুবকের অনুরোধে ভারতীয় বৃদ্ধ আলফতদ্দীন হিন্দি গান শোনে তারা মুগ্ধ হয়। আবার অনেকেই সেলফি তুলে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বৃদ্ধের গানগুলোর ভিডিও ভাইরাল করে।
আপ্যায়ন শেষে তিনি দুপুর ১২টায় আবার একই পথ দিয়ে পায়ে হেঁটে ভারতে ফিরে গেছে বলে জানা গেছে।
এবিষয়ে বেউরঝাড়ী বিজিবি কোম্পানী সদর দপ্তরের কোম্পানী কমান্ডার সুবেদারের ব্যবহৃিত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com