weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে আতঙ্ককিত

প্রকাশ : ২২-০৮-২০২১ ১৩:০৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানির সদর দপ্তরের রত্নাই সীমান্তের ওপারে ভারতীয় সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের রত্নাই সীমান্তে ৩৮৩/১এস  সাব পিলারের নিকট গত শুক্রবার দিবাগত রাত ১ টায় কোন কারন ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার রত্নাই, ঠগবস্তি, কোটপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেউরঝাড়ী কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সালাম বলেন, গতকাল সকালে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রদিবাদ জানিয়ে বিএসএফকে পত্র প্রদান করা হয়। 

এলাকাবাসীদের নিকট খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোন কারন ছাড়াই গত শুক্রবার দিবাগত রাত ১টায় বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর