বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৩-১০-২০২৩ ১৬:৫২
নিজস্ব প্রতিবেদক
এ কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তগত সোনামতী ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়।
বিজিবি ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী নুরুজ্জামানসহ কয়েকজন ব্যবসায়ী মিলে সোমবার (২৩ অক্টোবর/২৩) ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিজিবি ক্যাম্পের সীমান্তের জিরো পয়েন্টে গরু কিনতে যান। এসময় ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তগত সোনামতী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলো পাথারীভাবে কয়েক রাউন্ট গুলি ছোড়ে এতে নুরজ্জামান গুলিবৃদ্ধ হয়ে মাটিতে নুড়িয়ে পড়ে থাকে। বাকীরা কোন রকমে এপারে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনা স্থলে এসে নিহত নুরজ্জামানের লাশ টেঁনে হিছড়ে ওপারে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সকালে বেউরঝাড়ী বিজিবি কোম্পানি সদর দপ্তরের অধীনস্ত রত্নাই বিজিবি'র পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে সোনামতি ক্যাম্পের বিএসএফ'কে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহব্বান জানান। নিহত নুরুজ্জামান চার সন্তানের জনক।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করেছি। বেঠক শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহত নুরুজ্জামানের লাশ বর্তমানে ভারতে ইসলামপুরে বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com