বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি সুলতান সাধারণ সম্পাদক সাকিব
প্রকাশ : ১০-১২-২০২১ ১৮:৩৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য স্বেচ্ছায় রক্তদান সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশ’র নতুন কমিটি গঠন।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১ খ্রি.) বিকালে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন” এর ২৬ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির পদটি অলংকিত করেন রাকিবুস সুলতান রাসেল এবং সাধারণ সম্পাদক সাকিব আহম্মেদ।
কমিটির নব নির্বাচিত সহ-সভাপতি জবায়দুর রহমান ঠাকুরগাঁও ৭১ ডট কমকে জানান, সংগঠনকে গতিশীল করার জন্য স্বেচ্ছায় নিরলশ ভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের কার্য নির্বাহী পরিষদের সদস্য সোহেল রানা সুমন বলেন “মানুষ বাচুক আমার রক্তে” এই শ্লোগানকে সামনে রেখে বিগত ৪ বছর থেকে সংগঠনটি স্বেচ্ছায় ১০৫০ জনকে ফ্রি রক্ত প্রদান করা হয়েছে এবং সকলের উদ্দেশ্যে বলেন সকলে রক্ত দিন এবং রক্তদানে উৎসাহিত করুন।
উল্লেখ্য যে, গত ০৩ ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার বিগত কমিটি কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ বিলুপ্ত ঘোষনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com