বালিয়াডাঙ্গী বিএনপির নেতা প্রায়ত রাজিউর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৩-০৪-২০২২ ১৪:৩৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির উদ্যেগে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি রাজিউর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় শুক্রবার কালমেঘ ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সৈয়েদ আলম, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম।
আলোচনা সভায় দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র অর্থ ও প্রচার বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, দুওসুও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সফিউল আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুব দলের আহব্বায়ক মোহাম্মদ আলী, কৃষক দলের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার বাবু, যুব দলের নেতা রফিকুল ইসলাম, ছাত্র নেতা আবু সায়েদ, বজলুর রশিদ প্রমুখ।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, সিয়াম সাধনার রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মাহে রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবন পরিচালিত করতে সকলকে আহব্বান জানায়।
দুওসুও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, দেশ ও জাতীর কল্যান এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজু'র মাগফেরাত কামনা করে বিশেষ দোঁয়া মুনাজাত পরিচালনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com