বালিয়াডাঙ্গী থানার ওসি সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুরুস্কার অর্জন করেছে
প্রকাশ : ০৫-০৩-২০২৩ ২১:৫৪
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও জেলার মধ্য ২০২২ সালে সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনামকে ঠাকুরগাঁও জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ও সন্মাননা পুরস্কার অর্জন করেন।
গত শনিবার (৪ মার্চ/২৩) ইং সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সের সভাপতি ও ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনামকে শ্রেষ্ঠত্ব পুরুস্কারের ক্যাষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের এসিজিএম রশেম কুমার দাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিভাবক, মানবতার সুমহান দৃষ্টান্ত, যার যোগ্য নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা পুলিশ চারপাশ আলোকিত করে এগিয়ে যাচ্ছে সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারকে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মোঃ আসাদুজ্জামান স্যার, রানীশংকৈল সার্কেল এর সিনিয়র এএসপি মোঃ কামরুল হাসান স্যার, কোর্ট ইন্সপেক্টর এবং আমার সহযোগী ও সহযোদ্ধা টীম বালিয়াডাঙ্গী থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মহান আল্লাহ এর নিকট শুকরিয়া আদায় করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com