weather ৩৫.৮৯ o সে. আদ্রতা ৪৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়

প্রকাশ : ১৫-০২-২০২৩ ১৮:০০

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী/২৩) ইং সকাল ১১টায় সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সহজ সভাপতি জুলফিকার আলী, ৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে বক্তব্যে রাখেন- আলহাজ্ব আকরাম আলী, আকালু মোহাম্মদ, শাহাবুদ্দীন আহাম্মেদ, দীলিপ কুমার চ্যাটাজী বাবু, সমর কুমার চ্যাটাজী নুপুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌকত আলীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন। এসময় উপ¯ি’ত ছিলেন- বিজিবির প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। বক্তরা সভায় গত ৪ ফেব্রুয়ারী রাতে দূবৃত্তরা পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২ টি মন্দিরের ১৪ টি প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com