weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মীনি করোনায় আক্রান্ত

প্রকাশ : ০৭-০৯-২০২১ ১৫:১৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও ) মোহা. যোবায়ের হোসেন ও তার সহধর্মীনি মমতাজ মহল করোনায় আক্রান্ত।

উল্লেখ্য যে, তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন। ইউএনও করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীর করোনা পজেটিভ আসে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নমুনা র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ। তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন গত বছরের আগস্ট মাসে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার সহধর্মীনির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর