বালিয়াডাঙ্গীর লাহিড়ী পশু হাটে অতিরিক্ত হাসিল আদায়ের সময় ৩ লক্ষ টাকা জরিমানা ১ জন আটক
প্রকাশ : ১৫-০৬-২০২৪ ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশু হাটে ৩ লক্ষ টাকা জরিমানা সহ ১ জনকে ভ্রাম্যমান আদালত আটক করেছে।
শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশু হাটে ইজারা দারের লোকজন গরুর হাসিল আদায় ৫শ ২০ টাকা ছাগল ২শ টাকা হাসিল (খাজনা) অতিরিক্ত টাকা আদায়ের সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার অভিযান ইজারাদার আব্দুর রশিদকে ৩ লক্ষ টাকা জরিমানা ও হাসিল আদায়কারী বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ সারোয়ার হোসেনকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।
আটককৃত সারোয়ার হোসেনকে পুলিশ গতকাল শুক্রবার ঠাকুরগাঁও জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার জানান, লাহিড়ী পশু হাটে অতিরিক্ত টাকা আদায়ের সময় ইজারাদারকে ৩লক্ষ টাকা জরিমানা ও ইজারা আদায়কারীকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com