বালিয়াডাঙ্গীর মহা সড়কে বালু রাখায় ২ জনকে অর্থদণ্ড
প্রকাশ : ১২-০৬-২০২৩ ১৮:৪০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীর ব্রিজের অদূরে পাকা রাস্তার ধারে বালু রাখার দায়ে দুজনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরের দিকে নির্বাহী হাকিম ও ইউএনও বিপুল কুমার এ দণ্ড দেন। বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীর ব্রিজের অদূরে পাকা রাস্তার ধারে বালু রাখার দায়ে উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের মেশের আলীর ছেলে ও ট্রাক্টরচ চালক জহিরুল ইসলাম (৪০) ৫ হাজার টাকা ও রাণীসংকৈল উপজেলার নুনতোর গ্রামের জমিরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী সাদুল আলম অরফে সাজু (৪৫) কে ৩ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বিপুল কুমার, গাড়ী চালক জহিরুল ইসলামকে সড়ক পরিবহণ আইনের ২০১৮ সালের ৬৬ ধারার ৪ এবং ৫ বিধান লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা এবং বালু ব্যবসায়ী সাদুল আলম সাজুকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মতে ৩ হাজার টাকা করে দুজনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com