weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নে ৩ হাজার তাল বীজ রোপণ শুরু

প্রকাশ : ২৪-১০-২০২২ ১৯:৫০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যেগে ৮ টি ইউনিয়নে ৩০ হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের ধারাবাহিকতায় ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদ মাঠে মঙ্গলবার বিকেল ৩টায় দুওসুও ইউনিয়নে ৩ হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

ওই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের বিকল্প নেই। বনায়নের অভাবে তীব্র খরা ও বজ্রপাত বেড়েছে। এতে করে জনজীবন হুমকির মুখে পড়ে যায়। ক্রমবর্ধমান মানুষের জীবনযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের সবুজ বনায়নের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় ৩০ হাজারের মধ্য দুওসুও ইউনিয়নে ৩ হাজার তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে এ তাল বীজ রোপণ করা হবে। সেই সাথে তাল বীজ রোপণের পরে এগুলো সংরক্ষণও করা হবে নিয়ম মেনে।

দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের ছোট ছেলে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন।

অন্যান্যেদের মধ্য উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান, দুওসুও জিয়াখোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল, ছোট পলাশবাড়ী সরকারী প্রাথর্মীক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীনা রাণী, কালমেঘ সরকারী প্রাথর্মীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সরলিয়া সরকারী প্রাথর্মীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মাধবপুর সরকারী প্রাথর্মীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ও সদস্যারা, গ্রাম্য পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এলাকার সুধিবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com