বালিয়াডাঙ্গীর তীরনই নদীতে গোসল করতে নেমে ১ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৩-০৪-২০২২ ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রুপগঞ্জ গ্রামের পার্শ্বে তীরনই নদীতে গোসল করতে নেমে রাব্বী হােসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল/২২) ইং
বিকেলে সাড়ে ৫টায় বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের পাশ্বে তীরনই নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলো বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ গ্রামের জাকির হোসেনের ছেলে রাব্বি হোসেন।
এলাকাবাসীরা জানান, বিকেলে রাব্বী হোসেন বাড়ীর পাশ্বে খেলতে খেলতে তীরনই নদীতে গোসল করতে যায়। এ সময় তীরনই নদীর পানিতে তলিয়ে গিয়ে রাব্বি হোসেনের মৃত্যু হয়। পরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাশের প্রাথমিক সুরত হাল প্রতিবেদন তৈরী করেন।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, ঘটনাটি মর্মান্তিক। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com