বালিয়াডাঙ্গীর চার গ্রামের মানুষ কর্দমাক্ত কাঁচা রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তির শিকার
প্রকাশ : ০৪-০৬-২০২৩ ২২:২১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর চাড়োল মহতপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ কর্দমাক্ত কাঁচা রাস্তা দিয়ে পাড়াপারে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। এ যেন দখার কেউ নেই।
সড়ক উন্নয়ন না হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসহ মুখ থুবড়ে পড়েছে এলাকার সার্বিক উন্নয়ন। উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল উত্তর মহতপাড়া গ্রামের চিত্র এমন। এই রাস্তা দিয়ে উত্তর, দক্ষিণ ও পূর্বে মহতপাড়া গ্রাম এবং পশ্চিমে খোঁচাবাড়ী হাটসহ প্রতিদিন চার গ্রামের প্রায় দুই হাজার মানুষের চলাচল। গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নিয়ে যেতে হয় এ রাস্তা দিয়ে। চাড়োল মহতপাড়া গ্রামের কাঁচা রাস্তাটি যেভাবে রয়েছে বেহাল দশা। ৫০০ গজ সড়কে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ ছাড়া বর্ষাকালে এ রাস্তার মাঝপথে অবস্থিত খালে পানি ঢুকলে অনেকেই সাঁতরিয়ে পার হতে হয়। এ কাঁচা রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে এ রাস্তার করুণ অবস্থা দেখার কেউ নেই। আশপাশের কাঁচা রাস্তাগুলো পাকাকরণ হলেও স্বাধীনতার ৫০ বছরেও পূর্ণাঙ্গভাবে এ রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচন এলেই প্রার্থী ও রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হওয়ার পর পাকা করা তো দূরের কথা মেরামত করারও কোনো উদ্যোগ নেন না। এই রাস্তা দিয়েই দুই গ্রামের হাজার হাজার মানুষের চলাচল।
উত্তর চাড়োল মহতপাড়া গ্রামের কতিপয় ব্যাক্তি কাঁচা রাস্তার দু'ধারে মাটি ভড়াট করে জলব্ধতা সৃষ্টি করে রেখেছে। এতে কয়েক দফায় বৃষ্টিতে কাঁচা রাস্তাটিতে বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কাদায় রুপান্তরিত হয়ে থাকলে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়েছে।
উত্তর চাড়োল মহতপাড়া গ্রামের চলাচলের একমাত্র এই রাস্তাটি কাঁচা ও কর্দমাক্ত। ফলে যানবাহন তো দূরের কথা পায়ে হাঁটাই দুষ্কর। এই রাস্তাটির খালের পাশ্বে একটি ড্রেন নির্মাণ ও রাস্তাটি সংস্কার করা একান্ত প্রয়োজন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চাড়োল ইউনিয়নের চাড়োল মহতপাড়া গ্রামের সমসের আলীর বাড়ী হতে পসিরের বাড়ী পর্যন্ত প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরই কাদা পানিতে একাকার হয়ে যায়। কাদায় চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে গন্তব্যে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। চাড়োল মহতপাড়া গ্রামের হুমায়ুন কবীর বলেন, বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন রিকশা ও অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে।
অপরদিকে, রাস্তাটি পাকাকরণে জন্য এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি জানিয়ে আসলেও এযাবৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে এই কর্দমাক্ত কাঁচা রাস্তাটি জলবদ্ধতা দূর করতে মাটি ভরাট করে পাকাকরণ ও রাস্তার ধারে ড্রেনের ব্যবস্থা করা একান্তভাবে প্রয়োজন মনে করে।
স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জি বাবু বলেন, ওই এলাকার গ্রাম চারটির যোগাযোগের সমস্যা দীর্ঘদিনের। ইউনিয়ন পরিষদের ছোট প্রকল্প দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হলে মেগা প্রকল্প হাতে নিতে হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com