বালিয়াডাঙ্গীর কাজিবস্তী মসজিদের দান বক্সের টাকা চুরি
প্রকাশ : ০১-০৩-২০২৪ ১৯:১০
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজিবস্তী মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০১ মার্চ) সন্ধায় মসজিদের মুসল্লিগণ এশার নামাজ আদায় করে বাড়ীতে গেলে অজ্ঞাত নামা চোর গভীর রাতে মসজিদের ভিতরপ ঢুকে দান বক্সের তালা ভেঙ্গে দানকৃত বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন জানা যায়, কাজিবস্তী গ্রামের মধ্যেভাগে গড়ে ওঠা দৃষ্টি নন্দন কাজিবস্তী মসজিদের ভিতরে কাঠের তৈরী তিনটি দান বাক্স রাখেন মসজিদ পরিচালনা কমিটি। বেশ কিছুদিন ধরে এলাকার লোকজন নানা ধরনের নিয়ত করে মসজিদের ওই বাক্সে টাকা-পয়সা দান করে আসছেন। মসজিদের উন্নয়নকাজের জন্য বছর শেষে বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মসজিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের তিনটি দান বাক্সের তালা ভেঙে সব টাকাপয়সা নিয়ে যায়।
এ বিষয়ে কাজিবস্তী মসজিদের দাতা পরিবারের সদস্য মো. আব্দুল্লাহীল বাকী মাষ্টার জানান, যে মসজিদে এলাকাবাসী আল্লাহর নিয়তে দান করেন। দুঃখের বিষয় সেই মসজিদের ভিতর থেকে দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকাপয়সা নিয়ে গেছে।
অপরদিকে, কাজিবস্তী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল বাসেদ শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে তিনি দুঃখের সাথে মুসল্লিদের বলেন, মসজিদের ভিতর থেকে দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকা পয়সা নিয়ে গেছে।
মসজিদের অর্থ সম্পাদক মাহাবুবর রহমান বলেন,
ইতিপূর্বে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে তিনটি বাক্সের অগনিত টাকা ছিল। এ সময় মসজিদ পরিচালনা কমিটি চোরদের প্রতি আল্লাহর হেদায়েত কামনা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com