weather ৩৭.১২ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীত অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই ২০ লক্ষধিক টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশ : ০৮-০৫-২০২২ ১১:১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা মোড় সাদ ষ্টোর দোকানে শুক্রবার ৮টায় দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। শুক্রবার সকাল ৮টা দিকে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা মোড় সাদ ষ্টোরে আগুন লাগে। মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী বাবু গামেন্স, নুরজামান ষ্টোর নামে আরো দুইটি দোকানে আগুন লাগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানায় যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর