weather ৩৪.৬৬ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৭ হাজার কৃষকের মাঝে ধান ও পাট বীজ বিতরণ

প্রকাশ : ২১-০৩-২০২৩ ১৪:৪৬

নিজস্ব প্রতিবেদক

মুতাল্লিব সম্রাট (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে চলতি বছরে ৭ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল এর সঞ্চালনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল,বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান শামীম সহ আরো অনেকে ।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সহিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার আলী সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী , বালিয়াডাঙ্গী উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৫ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উফসি জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ হাজার জন কৃষককে ১ কেজি করে পাট বীজ সহ মোট ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com