বালিয়াডাঙ্গীতে ৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৪-১২-২০২৩ ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল রানা (৩০) এর ভাড়া নিয়ে থাকা বাসা তল্লাশী করে ভারতীয় ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুবেল রানা হলো উপজেলার ফুলতলা ইক্ষু সেন্টার পাড়া গ্রামের মরহুম সরবাতু মোহাম্মদের রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা ইক্ষু সেন্টার পাড়া গ্রামের জনৈক নজরুল ইসলামের বাসা ভাড়াটিয়া রুবেল রানা মাদকদ্রব্য বেচা কেনা করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম এর নির্দেশনায় এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্সসহ শনিবসর (২ ডিসেম্বর/২৩) সন্ধ্যা সৌয়া ৬টায় অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর মাদক কারবারী রুবেল রানাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক মামলার আটককৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com