weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশ : ০৩-০২-২০২৪ ১৭:২০

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুলাল হোসেন (৩০) ও তানভীর আহমেদ (২৯) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী বাজার এর উত্তর পাশে গোরস্থান সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই ব্যাক্তির দেহ তল্লাশী করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলদল হোসেন ও  দৌলতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে তানভীর আহমেদ।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাদেরকে আদালতে হাজির করা হয়।
বালিয়াডাঙ্গী থানা এলাকায় সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে পুলিশ সদা তৎপর।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com