weather ৩৫.৮৯ o সে. আদ্রতা ৪৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ১৪টি মন্দিরে প্রতিমা ভাংচুর

প্রকাশ : ০৫-০২-২০২৩ ২১:১৪

নিজস্ব প্রতিবেদক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক রাতে ১৪টি মন্দিরে প্রতিমা ভাংচুরে করেছে দূবৃত্তরা।

রবিবার ভোর রাতের কোন এক সময় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন। এদিকে ঘটনার পর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি মন্দিরে অতিরিক্ত পুলিশ মোতয়ন করা হয়েছে।

জানা যায়, রবিবার ভোর রাতে কে বা কারা উপজেলার ধনতলা ইউনিয়নের ৯টি চাড়োল ইউনিয়নের ১টি ও পাড়িয়া ইউনিয়নের ৪টি মন্দিরের প্রতিমাগুলো ভাংচুর করেছে। এর মধ্যে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি, টাকাহাড়া, হরিবাসর মন্দির, কৃষ্ণঠাকুর মন্দির, মনসা মন্দির, লক্ষ্মি মন্দির, কালি মন্দির, চাড়োল ইউনিয়নের কালি মন্দির, পাড়িয়া ইউনিয়নের বুড়াবুড়ি মন্দির, লক্ষ্মি মন্দির, আমাতি মন্দির ও ভাষানমাঠ মন্দিরের প্রতিমাগুলো ভাংচুর করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও ভানোর প্রাক্তন ইউপি চেয়ারম্যান অপূর্ব কুমার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির পরিচালনা কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৪টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মন্দিরগুলোতে কালী, সরস্বতী, লক্ষ্মী ও মনসার প্রতিমা ছিল। অনেক মন্দিরে প্রতিমার মাথা, হাত-পা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাস্থলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম পরিদর্শন করেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। অপরাধিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান আমার ঘটনাস্থল পরিদর্শন করলাম, তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে ৬৫টি দুর্গামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

 

গতকাল এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় যতীন চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জরিত আটকের কোন খবরা পাওয়া যায় নি। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com