weather ২৯.১৬ o সে. আদ্রতা ৭৩% , রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে হযরত মুহাম্মদ (সাঃ) এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৮-১১-২০২০ ১৩:৩৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বালিয়াডাঙ্গীর সকল এলাকা হতে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ বালিয়াডাঙ্গী ইক্ষু সেন্টারে জমায়েত হয়ে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের করে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে আসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইক্ষু কেন্দ্রে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ আক্তারুল ইসলাম, মুফতি আব্দুল আলীম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুর জামান, মুফতি হাফিজুর রহমান, রবিউল আওয়াল সহ বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিগণ ৷

বক্তাগণ মহামানব, মহানবী, নবী কুলের শিরোমনী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন বন্ধ করাসহ সরিয়ে ফেলার আহবান জানান। বক্তারা আরো বলেন, যদি কার্টুন ও প্রদর্শনী না সরিয়ে ফেলা হয় তাহলে ফান্সের সকল পণ্য বর্জনসহ অবিলম্বে বড় ধরনের কর্মসুচি ঘোষনা করা হবে ৷

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর