বালিয়াডাঙ্গীতে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী
প্রকাশ : ২৭-০৫-২০২১ ২১:৪৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচীতে প্রায় ১০ হাজার ব্যক্তির রক্তের গ্রুপিং পরীক্ষা সম্পন্ন করেছে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল দিনব্যাপী ৫নং দুওসুও ইউনিয়নের সরলিয়া হাফেজিয়া মাঠ প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচীতে প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
অপরদিকে, গত সোমবার লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করে। এছাড়াও কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালমেঘ ঈদগাহ মাঠে এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণদের প্রায় ১০ হাজার ব্যক্তির ফ্রি রক্তের গ্রুপিং পরীক্ষা সম্পন্ন করেছে।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ উল্লাহ রায়হান (দুলু), সংগঠনের সদস্য- মাসুম, কমিরুল, রহিমুল্লাহ, মোশারফ হোসেন, মকবুল হোসেন, আবু সুফিয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে ব্লাড গ্রুপিং পরীক্ষা করার সুযোগ পেয়ে এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হয়ে সংগঠণের দীর্ঘায়ু কামনা করছেন। শুধু তাই নয় এই সংগঠনের পক্ষ থেকে কয়েক বছর ধরে এলাকার অসহায় মুমূর্ষু রোগীদের জরুরী প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অব্যাহত রেখেছে। এতে সংগঠনটি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com