বালিয়াডাঙ্গীতে শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২০-০২-২০২৩ ১৪:০০
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: হলিষ্টিক এপ্রোচ টু ট্যাকল চাইল্ড লেবার উইথ এমফেসিস অন ওরষ্ট ফরম অফ চাইল্ড লেবার ডেভলপড এপ্লাইড এন্ড প্রুফড সাকসেসফুল ইন সিলেক্টেড রিজিওন অফ বাংলাদেশ সিএলএমএস প্রকল্প অধীনে শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট ইএসডিও বালিয়াডাঙ্গী৷ এরিয়াঅফিসের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর সহযোগিতায় গত শনিবার (১৮ ফেব্রুয়ারী/২৩ইং) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভা কক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম। তিনি বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ তাই শিশুদের ঝুকিপূর্ণ কাজ থেকে রক্ষা করতে হলে এজন্য সকলস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। এতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জবেদ আলী, ইএসডিওর সিএলএমএস প্রকল্পের ম্যানেজার নুর আলম, শিক্ষা প্রকল্পের ম্যানেজার জুলকার ইডেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জুয়েলারি মালিক সমিতি, অটো মোবাইল ওয়াকসপ সমিতি, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন হোটেল রেস্তোরাঁ মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এই সময়ে ১৪ বছর বয়সের কম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এমন শিশুদের নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণকে কম বয়সী শিশুদের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
সেই সাথে আর যাতে এরকম শিশু শ্রম বৃদ্ধি না পায় সে বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন আমন্ত্রিত অতিথি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com