বালিয়াডাঙ্গীতে শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন
প্রকাশ : ০৩-০২-২০২৩ ২১:১৬
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ : কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড কম্পরাম সিংহের স্মৃতি রক্ষার্থে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সালডাঙ্গা গ্রামে নির্মিত শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল। উপজেলা কমিউনিষ্ট পাটির সভাপতি দবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আলমাস, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক সফিউল আলম কায়সার, পাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান মাষ্টার, এলাকার বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিগণ এলাকার প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের উদ্যোগে শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সটি নির্মিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এই কমপ্লেক্সটি নির্মিত ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com