weather ৩৬.৫৩ o সে. আদ্রতা ৪৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে র‍্যাবের অভিযানে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশ : ২৩-১১-২০২২ ২১:১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর র‍্যাব - ১৩ সিপিসি -১ টহলদল গোপন সংবাদের ভিত্তিত্বে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের জৈনেক আব্দুল হামিদের আম বাগানের পার্শ্বে পাকা রাস্তায় অভিযান চালিযে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী ইব্রাহীম (৪২) কে  গ্রেফতার করেছে রেপিড একশন ব্যাটেলিয়ান র‍্যাব ১৩। এসময় দুই মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
 জানা গেছে, রেপিড একশন ব্যাটেলিয়ান দিনাজপুর র‍্যাব ১৩ এর একটি চৌকশ টিম গত ১৮ নভেম্বর বিকাল ৪ টায়  গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নে কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের জৈনেক আব্দুল হামিদের আম বাগানের পার্শ্বে পাকা রাস্তায় অভিযান পরিচালনাকালে ভারতীয় ২৯৭ বোতল ফেন্সডিল উদ্ধারের পর মাদক কারবারী ইব্রাহীমকে গ্রেফতার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ইব্রাহীম হলো বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খেরবস্তী গ্রামের মরহুম ভইতু মোহাম্মদের ছেলে। এব্যাপারে দিনাজপুর র‍্যাব - ১৩ সিপিসি -১ উপ- সহকারী পরিচালক দুলাল হোসেন বাদী হয়ে গত ১৯ নভেম্বর বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আলালতের বিচারকের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com