weather ৩৪.৬৬ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধ দুন্দিয়া চার যুগ ধরে কুঁচিয়া মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে

প্রকাশ : ০৪-০৬-২০২৩ ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী বানাগাঁও গ্রামের বাসিন্ধা বৃদ্ধ দুন্দিয়া (৭০) চার যুগ ধরে কুঁচিয়া মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মৃত জংলু রাম সিংহের পুত্র বৃদ্ধ দুন্দিয়া (৭০) চার যুগ ধরে কুঁচিয়া মাছ ধরে সংসারের জীবিকা নির্বাহ করে আসছে। কুঁচিয়া মাছ ধরে আয়ের টাকা জমা করে পাঁচ শতক জমি কিনে কাঁচা ঘর তৈরী করে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসারের হাল টানতে থাকলেও তিনি ও তার বৃদ্ধা স্ত্রী পুতুল রাণী (৬০) বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারী ভিজিএফ, ভিজিডি, টিসিবি, বয়স্ক ভাতা, ঘর তৈরীর বরাদ্ধের জন্য বিভিন্ন সহযোগীতা চেয়ে আসলেও কেউ তাদের কথা রাখেনি।
অঞ্চল ভেধে নাম ভিন্ন হতে পারে মাছটির নাম কুচিয়া। এটি পুকুর,খাল বিল হাওড়, নদী এলাকায় পানির নীচে মাটিতে বসবাস করে। পেশাজীবি মানুষ হিসেবে বৃদ্ধ দুন্দিয়া ৪০ বছর ধরে কুচিয়া মাছ সংগ্রহ করে স্থানীয় ব্যবসয়ীর নিকট বিক্রি করে আসছে। আবার কেউ কেউ বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানী করে জীবিকা নির্বাহ করেছে। এক ধরনের পেশাজীবি মানুষ সারা রাত জেগে কেচোঁ দিয়ে বাঁশের বিশেষ ধরনের নির্মিত খাঁচা পানির নীচে খাল বিলে পুতে রাখে । যেখানে খাবার খেতে এসে কুচিয়া মাছ এর মধ্যে প্রবেশ করে আর বাহিরে যেতে পারেনা । সকাল বেলা বাঁশের নির্মতি খাঁচা গুলি থেকে কুচিয়া সংগ্রহ করে স্থানীয় ব্যবসয়ীর নিকট বিক্রি করে দেয়।
বৃদ্ধ দুন্দিয়া বলেন, স্থানীয় জন প্রতিনিধিদের কাছে সরকারী কোন সহযোগিতা চাইতে গেলে আমার কাছে টাকা চায়, আমি একজন বৃদ্ধ মানুষ তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে না পেড়ে তাদের দেওয়া সরকারের সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়েছি। অপরদিকে জীবিকা নির্বাহের তাগিদে এই বৃদ্ধ বয়সে কুঁচিয়া মাছ ধরতে যেতে বাধ্য হতে হয়। কুঁচিয়া মাছ পাওয়া গেলে তা বাজারে প্রতি কেজি ৬ শ' হতে ৭শ' টাকা হারে বিক্রি করে কোন রকমে সংসার চালায়।
তিনি আরো বলেন, প্রতিদিন কুচিঁয়া মাছা পাওয়া যায়না, মাঝে মধ্যে এই মাছ পাওয়া গেলে তা বাজারে বিক্রি করে সংসারের রুটি রোজগাড় হয়। আমার মতো বৃদ্ধ বয়সের মানুষের জন্য এমতাবস্থায় সরকারীভাবে সহযোগীতা একান্তভাবে আবশ্যক।
স্থানীয় ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর বৃদ্ধের কাছে টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার জানা মতে বৃদ্ধ দুন্দিয়া স্বাধীনতার পর থেকে কুঁচিয়া মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে, আগামীতে সরকারীভাবে কোন বরাদ্ধ এলে তাকে সহযোগিতা করা হবে।
এতে যারা কুঁচিয়া মাছটি ধরে তারা মাসে ৪ থেকে ৫ হাজার টাকা রোজগার করে । এভাবেই বৃদ্ধ দুন্দিয়া এ পেশার জড়িয়ে কুচিয়া মাছ ধরে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com