weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার দীর্ঘ অনশন

প্রকাশ : ২৩-১০-২০২৩ ১০:২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন! 
বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মাষ্টাস ডিগ্রি পাসকৃত গনেশ চন্দ্র সিংহ (২৫) বাড়িতে বুধবার হতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন একই গ্রামের এইচএসসি পরীক্ষাথী কাজল রাণী (১৮)  নামের প্রেমিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের সমেন চন্দ্র সিংহের মেয়ে ও বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী কাজল রাণীর সাথে একই গ্রামের তুলারাম সিংহের পুত্র ও ঠাকুরগাঁও সরকারি কলেজ হতে মাস্টার্স ডিগ্রী পাসকৃত গনেশ চন্দ্র সিংহের পরিচয় ঘটে। এরপর শুরু হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। দিনের পর দিন প্রতিমুহূর্তে মুহূর্তে চলে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আর চ্যাটিং। দু'জনের সম্পর্কের গতিধারা হয়ে যায়, গভীর থেকে গভীরে। 
এর মাঝে গনেশ চন্দ্র সিংহ বাড়ীতে এলে কাজল রাণীকে নিয়ে ঘুরে বেডায় অনেক বিনোদন স্থানে।
এরই মাঝে গণেশ চন্দ্রের -কাজল রাণীর গভীর সম্পর্কের বিষয়গুলি  বাড়িতে জানাজানি হলে কাজলকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাই। প্রেমিকা জানতে পেরে তার প্রেমিক গণেশ চন্দ্রকে বাড়ি আসতে বলেন, সে মোতাবেক গণেশ চন্দ্র সিংহ বাড়ি আসলে কাজল রাণী গণেশ চন্দ্র সিংহকে বিয়ে করতে বলেন! গণেশ চন্দ্র সিংহ একপর্যায়ে কাজল রাণীকে বিয়ে করতে নারাজ! সে কোনমতেই বিয়েতে রাজি হচ্ছিল না। পরে বাধ্য হয়ে বুধবার প্রেমিকা কাজল রাণী বিয়ের দাবি নিয়ে গণেশ চন্দ্র সিংহের বাড়িতে দৃঢ় মনোবল ও বুকে সাহস নিয়ে বুধবার হতে অনশনে বসেন। টানা পাঁচ দিন অনশন আর দেন-দরবার ও নানা জল্পনা, কল্পনার পরও এযাবৎ গণেশ চন্দ্র সিংহ তার প্রেমিকা কাজল রাণীকে বিয়ে করেনী। দীর্ঘ অনশন করে আসার পরেও বিয়ে না হওয়ায় প্রেমিকা কাজল রাণী ভেঙ্গে পড়েছে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com