weather ৩৬.৭৮ o সে. আদ্রতা ৪৪% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে পুলিশের মাধ্যমে এক অসহায় পরিবারকে ভিডিও কনফারেন্সের নতুন ঘর উপহার দিল প্রধানমন্ত্রী

প্রকাশ : ১২-০৪-২০২২ ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের সালমা বেওয়া নামের এক গৃহহীন অসহায় পরিবারকে বাংলাদেশ পুলিশের মাধ্যমে দুর্দশা ঘোচাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরবিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ঘর উপহার দিল সালমা বেওয়াকে। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, সুজন ঘোষ, থানা পুলিশের সদস্য বৃন্দসহ সালমা বেওয়ার পরিবারের সদস্যরা। উপজেলার বালিয়াডাঙ্গী ফুলতলা গ্রামের মরহুম সিরাজ উদ্দীনের স্ত্রী সালমা বেওয়ার স্বামী কয়েক বছর আগে মারা যায়। তার নিজের কোনো জায়গা জমি না থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সে অন্যের বাড়ীতে দিন যাপন কওে আসতো। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আড়াই শতক জায়গা কিনে দিয়ে পাকা গৃহনির্মাণ করে দিয়ে তার সমস্যা দূর করে। পুলিশ তাকে জমি কিনে দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় এভাবেই দুর্দশা দূর হলো অসহায় পরিবারটির। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত সালমা বেওয়া বলেন, স্বামী মৃত্যুর পর থেকে খুব কষ্টে দুটি সন্তানকে নিয়ে জীবন যাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড়! কারণ ঝড় বৃষ্টিতে সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিনকাটাতে হচ্ছিল। কিন্তু পুলিশের সহযোগীতায় জমি কিনে পাকা গৃহনির্মাণ করে। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নতুন ঘর আমাকে উপহার দেওয়ায় যা কোনো দিন ভোলার নয়। একসময় এলাকায় পুলিশ এলে খুব ভয় লাগত। ভয়ে ঘর থেকে বের হতাম না। আজ সেই পুলিশই আমাদের ঘর করে দিল। আমার পরিবারকে চির ঋণী করে দিলেন পুলিশ সদস্যরা। আল্লাহ তাদের মঙ্গল করুন। পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৫নং দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, পরিবারটির কষ্টের সীমা ছিল না। চেষ্টা করছিলাম সরকারি ঘর পাইয়ে দেওয়ার। তবে পুলিশের পক্ষ থেকে ঘর করে দেওয়া হলে আমি আনন্দিত। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসহায় এই পরিবারটির খোঁজ পাওয়া যায়। পরে আইজিপি স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় হত দরিদ্র মানুষের জন্য একটি কওে নতুন ঘরের তালিকায় বালিয়াডাঙ্গী উপজেলা থেকে সালমা বেওয়ার নাম পাঠানো হয়। পওে পুলিশ সুপার স্যারের নিদের্শে নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। হত দরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই কাজ কওে যাচ্ছে বলে জানান তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর