weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে গাজাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশ : ১৬-০১-২০২৪ ১৬:০৯

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১'শ গ্রাম গাজাসহ শ্যামল দাস (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকশ টিম গত সোমবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার মানুষের শ্যামল দাসের বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তার শরীর তল্লাশী করে ১'শ গ্রাম গাঁজা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নিকট হাজির করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক জামিন শুনানী শেষে তার জামিন না মুঞ্জুর করে তাকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com