বালিয়াডাঙ্গীতে পল্লী সঞ্চয় ব্যাংক কতৃপক্ষের সাথে নবাগত ওসি'র মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪-০৩-২০২২ ১৭:৪৬
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পল্লী সঞ্চয় ব্যাংক কতৃপক্ষের সাথে নবাগত বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খায়রুল আনাম ডন এর সাথে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায়
পল্লী সঞ্চয় ব্যাংক বালিয়াডাঙ্গী শাখা ব্যাবস্থাপক মোঃ আলাউল ইসমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খায়রুল আনাম ডন। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী পল্লী সঞ্চয় ব্যাংকের সহকমী মখলেসুর রহমান মুন্না, মশিউর রহমান ও আলমগীর হোসেনসহ অফিস ষ্টাফবৃন্দ।
মত বিনিময়কালে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ আলাউল ইসমামের নিকট তাদের ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরে বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ খায়রুল আনাম ডন ভূয়ুশী প্রশংশা করে তিনি এই ব্যাংকের মঙ্গল কামনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com