বালিয়াডাঙ্গীতে ধান ক্ষেতের ধারে বৃদ্ধা ভিখারিনীর পরিত্যাক্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৬-০৪-২০২২ ১৪:৩৯
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধান ক্ষেতের ধারে জবেদা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা ভিখারিনীর পরিত্যক্ত লাশ স্থানীয় থানা পুলিশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর গ্রামের মরহুম সরবাতু মোহাম্মদের বিধবা স্ত্রী বৃদ্ধা জবেদা বেওয়া প্রতিদিনের ন্যায় গত রবিবার বাড়ী হতে বেড় হয়ে এলাকায় ভিক্ষা বৃত্তি করতে বেড় হলে পরবতীতে সে বাড়ী ফিরে আসেনি। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা পতিলাভাষা এলাকায় মাঠে কাজ করতে গেলে জৈনেক পশিরুল ইসলামের ধান ক্ষেতের ধারে বৃদ্ধা ভিখারিনীর জবেদা বেওয়ার পরিত্যক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মগে পাঠায়।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম ডন জানান, বৃদ্ধার মৃত্যুর কারণ জানা যায়নি, ময়না তদন্তের প্রতিবেদন এলে জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com