বালিয়াডাঙ্গীতে জানাজার নামাজ আদায় করতে গিয়ে মোটর সাইকেল চুরি
প্রকাশ : ২৯-১০-২০২৩ ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি হাটের এক ব্যাক্তির জানাজার নামাজ আদায় করতে গিয়ে ১৫০ সিসি লাল রংয়ের পালসার মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ও লাহিড়ি হাটের বাসিন্ধা মনিরুজ্জামান অরফে মিলন বৃহস্পতিবার
(২৬ অক্টোবর) দুপুর ১২টায় লাহিড়ী হাটের কৃষি ব্যাংকের পিছনে রফিকুল ইসলাম নামের এক আত্মীয়র জানাজা নামাজ আদায় করতে গিয়ে তার ব্যবহৃত ১৫০ সিসি লাল রংঙ্গের পালসার মোটরসাইকেল খুইয়েছেন।
মনিরুজ্জামান অরফে মিলন উল্লেখ করেছেন, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের কৃষি ব্যাংকের পিছনে তার আত্মীয় রফিকুল ইসলাম বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকাল ৮টায় মারা যান। দুপুর ১২টায় তার নামাজে জানাজা আদায় করার জন্য তিনি লাহিড়ী হাটের কৃষি ব্যাংকের পিছনে মরহুমের বাড়ির সামনে তার ব্যবহৃত ১৫০ সিসি লাল রংঙ্গের পালসার মোটরসাইকেলটি যাহার নাম্বার
(ঠাকুরগাঁও-ল-১১-৫২৬৮) লক করে রেখে যানাজা নামাজ আদায় করেন। পরে জানাজা নামাজ শেষে মোটরসাইকেল আনতে গিয়ে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোরেরা জানাজা নামাজ পড়ার সুযোগে তালা ভেঙ্গে চুরি করে সটকে পড়ে। এ ব্যাপারে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে তিনি ভেঙ্গে পড়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com