বালিয়াডাঙ্গীতে জটিল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক বিতরণ
প্রকাশ : ০৮-১১-২০২৩ ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ৩৩ জন রোগীর মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম অনুদানপ্রাপ্ত ৩৩ জন জটিল রোগী ও পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সরিফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
চেকপ্রাপ্ত জটিল রোগীর মধ্যে ক্যান্সার রোগী, জন্মগত হৃদরোগে আক্রান্ত এবং স্ট্রোকে প্যারালাইজড রোগী রয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com