বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : ০১-০১-২০২৪ ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে দিনটি পালন করে।
দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ গ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন,শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবাদ র্যালী করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ছাত্রদল।
সোমবার (১ জানুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ এর নেতৃত্বাধীন একটি র্যালী করে।
র্যালী শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন সমগ্র বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে পরিচিত। দেশ যখনই সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। শিক্ষা-ঐক্য-প্রগতি আমাদের প্রধান স্লোগান যা আমরা যথাযথভাবে ধারণ করি। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান সুখী, সমৃদ্ধ, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের যে উজ্জ্বল রাষ্ট্রের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।
তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন,বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে,গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ২৭ দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।
এসময় প্রতিবাদ র্যালীতে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও আট ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ ও সমথর্নকারীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com