বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৭-০৮-২০২৩ ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জামায়াত নেতা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কাযালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-
উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আকতার সবুর, উপজেলা কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর,সাংগঠনিক সম্পাদক সলেমান আলী, উপজেলা জাসাস'র সভাপতি হারুন অর রশিদ, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক জুলফিকার আলী শাহ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সহ সভাপতি আইয়ুব আলী খাঁন
সহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলামসহ দলীয় নেতা কমীরা। দোয়া পাঠ করেন-উপজেলা ওলামাদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা হাসান আলী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com