বালিয়াডাঙ্গীতে ক্ষতিগ্রস্ত মন্দিরে বিএনপির প্রতিনিধিদল পরিদর্শন করেন
প্রকাশ : ০৮-০২-২০২৩ ২০:০০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার ঢাকা থেকে বিমানে করে প্রথমে তারা সৈয়দপুর আসেন। এরপর সেখান থেকে সড়কপথে বালিয়াডাঙ্গী উপজেলার ঘটনাস্থলে দুপুর ২ টায় পৌছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধিদলে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দেসহ ফ্রন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও উপযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারন সম্পাদক মিজা ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, কোষাধ্যক্ষ শরিফ আহাম্মদ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম, সাধারন সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা যুব দলের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহব্বায়ক মোহাম্মদ আলীসহ দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৫ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাত দূবিত্তরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বুধবার দুপুরে বিএনপির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু সম্পদায়ের লোকজনের সাথে সৌজন্যে সাক্ষাৎকারে মতবিনিময় করে এবং এহেন ঘটনার তীব্র নিন্দা সহ ঘটনার রহস্য উদ্ধার পূর্বক আইনের আওতায় নেওয়ার দাবী জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com