বালিয়াডাঙ্গীতে কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ২৬-০৮-২০২৩ ২১:০১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর বলেন, দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এদেশের ওপর সাংস্কৃতিক, রাজনৈতিক আধিপত্য কায়েম করেছে। আমাদের নতজানু করে রাখতে কারসাজি চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এটি চলছে বিশেষ মহলের তাবেদারির জন্য,যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। এজন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারও একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে।
তিনি আরো বলেন,জনগনের বিনা ভোটে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় দখল করে দেশের জনগণের টাকা বিদেশে প্রাচার করেছে অথনৈতিক অবস্থা ধংস৷ করে। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে, যা খোলাখুলি কারচুপির এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। গণতন্ত্রকে সমাহিত করে এ দুঃশাসন দীর্ঘায়িত করতে অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় জনগণের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছিল প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এখনো তাকে কারাগার থেকে নিজগৃহে রাখা হলেও কার্যত তিনি গৃহবন্দি। তার সব মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীনতার চেতনার উত্তরাধিকারী হয়ে এদেশের সংগ্রামী মানুষকে সঙ্গে নিয়ে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও মৃতপ্রায় গণতন্তকে পুনরুজ্জীবিত করতে অতি শিগগির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব।
প্রধান বক্তা হিসেবে ছিলেন- জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকদলের আহব্বায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন - উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী, আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান,পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম। উপজেলা কৃষকদলের যুগ্ম আহব্বায়ক গোলাম সারোয়ার বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দসহ বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও ৮টি ইউনিয়নের বিএনপি ও কূষক দলের নেতৃবৃন্দ।
সম্মেলনের ২য় অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকদলের সভাপতি পদে ইউসুফ আলীকে ও সাধারন সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব ও আবুল কাশেম মানিকে করে আংশিক কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হক।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com