বালিয়াডাঙ্গীতে কৃষকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় ভুক্তভোগী কৃষকের সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৫-০৯-২০২২ ১৭:২৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নিজেরাই গাছ ও ফসল নষ্ট করে কৃষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে স্থানীয় থানায় মিথ্যা অভিযোগ দায়েরের করায় গত বুধবার দুপুরে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভুক্তভোগী কৃষক বেলাল উদ্দীন ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভুক্তভোগী বেলাল উদ্দীন হলেন চোচপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক বেলাল বলেন, আমার মা বুধি বিবি তার পরিত্যাক্ত সম্পত্তিতে মলাশডাঙ্গী মহল্লার গোলাম, সালাম, জিয়াউর তাহাদের সকল আত্বীয় স্বজন আমাদের জমি গ্রাস করার জন্য জাল দলীল ভুয়া ওয়ারিশ সনদ জোগাড় করে জমি আত্বসাদের পায়তারা করে আসতে থাকে। তারই ধারাবাহিকতায় আমার পিতা ১১৮৫/০৮ মূলে একটি মামলা করিলে প্রতিপক্ষগন মামলার জবাবে দালিখ এবং একিমন বিবি আপন ভাই বোন দাবী করে। ৩৬/১১নং মামলায় প্রতিপক্ষগন দাখিল এবং একিমন বিবি দূরবর্তী আত্বীয় মামাতো বোন বলে দাবী করে। ইতি মধ্যে আমার ৩ (তিন) একর ফসলী জমিতে তাহারা জবর দখল করে আমার ফসলী জমিতে আম গাছ রোপনসহ একই সাথে আমান ধান রোপন করে। আমি বাধা দিলে, প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে আমাদের ভোগ দখলীর চাষাবাদে জমিতে রোপনকৃকত আম বাগানের চারা গাছ ও আমন ধানের রোপা নষ্ট করে তারাই উল্টো আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর জন্য স্থানীয় থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।
তিনি আরও জানান, প্রতিপক্ষের লোকজন নানা রকম ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে আমাদের হত্যা করে লাশ গুম করে রাখার হুমর্কী দেয়। প্রতিপক্ষের লোকজনের এই ধরণের অত্যাচারে বর্তমানে ভয়ভীতির মধ্যেদিয়ে আমাদের পরিবারের লোকজন দিন যাপন করছি। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রসাশনের নিকট ন্যায় বিচারের দাবী কামনা করি।সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com