weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ইয়াবাহাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০২-০৯-২০২৩ ১১:২৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম (৪০) এর শরীর তল্লাশী করে ১১ পিস ইয়াবাহা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মফিজুল ইসলাম হলো উপজেলার চাকদাহ গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এস আই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১ সেপ্টেম্বর/২৩) বিকাল সৌয়া ৫টায় 
উপজেলার চাড়োল ইউনিয়নের ছোটসিঙ্গীয়া লাহিড়ী বাজার গ্রামস্থ্য জনৈক জীতেন বসাকের পান দোকানের উত্তর পাশে গলির মূখে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাহাসহ মাদক কারবারী মফিজুল ইসলামকে গ্রেফতার করে।
মফিজুল ইসলাম অন্য ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসতো। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার এস আই আব্দুস সোবহানের নেতৃত্বে একটি চৌকশ পুলিশের টিম গত শুক্রবার বিকাল সৌয়া ৫টায় লাহিড়ী বাজারে জীতেন বশাকের পান দোকানের উত্তর পাশে গলির মূখে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ১১পিস ইয়াবাহা উদ্ধারের পর মাদক কারবারী মফিজুলকে গ্রেফতার করে। এসময় মফিজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার এস আই আব্দুস সোবহান বাদী হয়ে আটককৃত মফিজুল ইসলামকে আসামী করে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ইতিপূর্বে  তার নিকট থেকে পুলিশ মাদক দ্রব্য উদ্ধারের পর তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালে কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক মামলার আটককৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com