বালিয়াডাঙ্গীতে আরো এক মানসিকভাবে ভারসাম্যহীন বৃদ্ধের বাড়ীর সন্ধান চেয়েছেন
প্রকাশ : ০৮-১১-২০২৩ ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই স্কুলের হাট বাজারে বুধবার (৮নভেম্বর) সকালে আরো এক অজ্ঞাতনামা পথভোলা বৃদ্ধের ঘুরা ফেরা করতে পাওয়া যায়।
এবিষয়ে স্থানীয় আমজানখোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য লাজিম উদ্দীন কাল্ঠু সামাজিক যোগাযোগ ফেসবুক তার টাইম লাইনে একটি পোষ্টের মাধ্যমে উল্লেখ্য করে তিনি অজ্ঞাতনামা বৃদ্ধের বাড়ীর সন্ধান চেয়ে পরিবার আত্মীয় স্বজনসহ পরিচিতদের তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের আনুমানিক বয়স (৭৫)। হয়তবা এই বৃদ্ধ বাড়ির পথ ভুলে তিনি এদিকে চলে এসেছেন। এখন তিনি স্কুলের হাটের দোকানগুলোর সামনেই দিনরাত সময় পার করে থাকেন। বৃদ্ধ মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারেন না।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে গত মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে পাওয়া গেছে বৃদ্ধ আনসার আলীকে (৭৭)। বাড়ির পথ ভুলে তিনি এদিকে চলে এসেছেন। তখন বাড়ী ফিরে যেতে চান তিনি। ওইদিন হতে তিনি পুলিশের হেফজতে থাকেন। বৃদ্ধ আনসার আলী মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে বলেন, তার নাম আনসার আলী। বাড়ী দিনাজপুরের বীরগঞ্জে। এর বেশি বলতে পারেন না।
গত মঙ্গলবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গী বাজারে ওই বৃদ্ধ এসে ঘুরাফেরাকালে বাজারের লোকজনের কাছে বাড়ি ফেরার কথা প্রকাশ করেন। তখন স্থানীয়রা বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন বৃদ্ধ জানান, তার নাম আনসার আলী। বাড়ি দিনাজপুর বীরগঞ্জে। এর বাইরে আর কিছু বলতে পারেন না। বালিয়াডাঙ্গী থানার এসআই (নিঃ) মো: আব্দুস সোবহান তাকে থানায় নিয়ে গিয়ে হেফাজতে রাখেন। এরপর দৈনিক নয়া দিগন্ত অনলাইন পত্রিকার সংবাদটি বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে "পথভোলা বৃদ্ধ আনসার আলী বাড়ী ফিরে যেতে চায়" শিরোনামের সংবাদটি দিলে সেই সংবাদটি তার পরিবারের লোকজনের নজরে পড়লে বৃদ্ধের স্যালক ও গ্রাম পুলিশ আব্দুল মজিদ বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী থানায় এসে সে তার বৃদ্ধ দুলাভাই আনসার আলীকে সনাক্ত করে। বৃদ্ধ আনসার আলী হলেন- দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা শহরের বাসিন্ধা মরহুম তাহির উদ্দীনের ছেলে। তিনি বলেন, আমার দুলাভাই বৃদ্ধ আনসার আলী এক সপ্তাহ আগে বাড়ী থেকে বীরগঞ্জ বাজারের উদ্দেশ্য বেড় হয়ে পরবর্তীতে সে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন মিলে আমরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ভেঙ্গে পড়ি।
এরই মাঝে গত মঙ্গলবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সংবাদটি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে নজরে পড়লে মুঠো ফোনে নিশ্চিত হবার পর বালিয়াডাঙ্গী থানায় ছুটে আসি। এজন্য দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পরিবারের সকলকেসহ সংশ্লিষ্ট থানা পুলিশের ভূয়শী প্রশংসাসহ কামনায় দোয়া করি।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন,পথ ভােলা বৃদ্ধ আনসার আলীকে বিধি মোতাবেক তার স্যালক গ্রাম পুলিশ আব্দুল মজিদের জিম্মায় হস্তান্তর করা হলে সে তাকে নিয়ে বাড়ী ফিরে যায়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com