weather ৩৪.৫৭ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ : ২৩-০২-২০২২ ১০:৪২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টায় ০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নিবাহী অফিসার মোহা. যোবায়ের হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কমকর্তা-কমচারীগণ, বালিয়াডাঙ্গী থানার পক্ষে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম ডন, অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুস সবুরসহ থানার এসআইগন ও কনষ্টোবলগণ, মুক্তিযোদ্ধা কমান্ডারের পক্ষে, মুক্তিযোদ্ধা সোলেমান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক সফিউল আলম কায়সার, সাংবাদিক আব্দুস সবুর, সুমন, মিন্নাত আলী, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত বাবু, উপজেলা বিএনপি'র পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ আলম, সাধারন সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, যুগ্ম সম্পাদক মামুন আক্তার সবুর, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টি ও তাদের সকল সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রর্থনা করা হয়। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর