বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ
প্রকাশ : ২১-০৩-২০২৩ ২২:১৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামীলীগের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী এক অনুষ্ঠানে হঠাৎ করে অসুস্থ্য হয়।
জানা গেছে, আজ মঙ্গলবার (২১-০৩-২৩) ইং দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার "মোড়ল হাট জনতা স্কুল এন্ড কলেজ" এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি থাকাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
কিছুদিন আগে তিনি শ্বাস কষ্টে ভুগতে থাকলে তিনার হার্টে রিং পড়ানো হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার এলাকাবাসী তিনার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com