বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে সিদ্দিকা বেগম (লাকী) পদোন্নতিতে এলাকাবাসী আনন্দিত
প্রকাশ : ০৮-১১-২০২৩ ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে সিদ্দিকা বেগম (লাকী) পদোন্নতিতে এলাকাবাসী আনন্দিত হয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীর কৃতি সন্তান ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব হাফিজ উদ্দিন (হাবু)র মেয়ে সিদ্দিকা বেগম (লাকী) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতির সংবাদটি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে গেলে এলাকাবাসীসহ বিভিন্ন ব্যাক্তি আনন্দিত হয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এব্যাপারে তার বাবা আলহাজ্ব হাফিজ উদ্দিন (হাবু) মাষ্টার বলেন, আমার মেয়ে সিদ্দিকা বেগম লাকীর ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিলো ভালোভাবে পড়া লেখা শেষ করে সে একদিন উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা হবার। সত্যি তার স্বপ্ন পূরণ হলো। মেয়ের স্বপ্ন পূরণে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা হিসেবে গর্বিত। আমার মেয়ের জন্য সকল মুসুল্লিদের নিকট দোয়া প্রার্থী।
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এক বিবৃতিতে সিদ্দিকা বেগম লাকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com