weather ৩৫.৮৯ o সে. আদ্রতা ৪৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁওয়ের প্রাপ্ত ১৪টি হুইল চেয়ার বালিয়াডাঙ্গীর প্রতিবন্ধীদের মাঝে বিতরণ

প্রকাশ : ১৫-০২-২০২৩ ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষ্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁওয়ের প্রাপ্ত ১৪ টি হুইল চেয়ার গতকাল দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সামনে ১৪জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সহজ সভাপতি জুলফিকার আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলা নির্বাসী কর্মকর্তা বিপুল কুমার বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁও এর প্রাপ্ত ১৪ টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com