পুলিশের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহানকে সম্মাননা স্মারক প্রদান
প্রকাশ : ০৩-১২-২০২৩ ১৭:৪৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে শনিবার (২ ডিসেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহানকে সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য ঠাকুরগাঁও পুলিশ সুপার
উত্তম প্রসাদ পাঠক আনুষ্ঠানিকভাবে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহানকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এস, এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঠাকুরগাঁও, সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল ও ঠাকুরগাঁও পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার,পিবিআই, সিআইডিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
বালিয়াডাঙ্গী থানায় এসআই আব্দুস সোবহান যোগদানের পর থেকে চলতি বছরে পুলিশের পক্ষ থেকে তাকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন। কর্মজীবনে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য তিনি জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে একাধিকবার পুরুস্কৃত হয়, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়।
তিনি জানান, কর্মজীবনে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য আমাকে সম্মাননা স্মারক প্রদান করায় আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ সহ সকল উদ্ধোর্তন কর্মকর্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com