weather ৩৭.১২ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরি

প্রকাশ : ৩১-০৭-২০২২ ২২:২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার বিকেলে গোরস্থান পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। গোরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানী শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড়-চোপড় পরে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা এলেন। আমরা সবাই মিলে কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, টাউজারসহ কাপড়-চোপড় পড়ে আছে। আর কবরের বেড়াগুলো ভাঙ্গা আছে। পরে আরো লোকজন সমবেত হলো। গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভেতরে প্রবেশ করেছিলেন তাদের এগুলো কাপড়চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন। আর প্রায় ১৯-২০টি কবরের বেড়া ভাঙ্গা। আর ভেতরে লাশের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর