নির্বাচন বর্জনে বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের ঝটিকা লিফলেট বিতরণ
প্রকাশ : ০২-০১-২০২৪ ২০:১৪
নিজস্ব প্রতিবেদক
এ কে আজাদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জন ও ভোটারদের ভোটদানে বিরত রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিনই বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আসছেন। প্রশাসনের কঠোর নজরদারী আর গ্রেফতার এড়াতে অনেকটা ঝটিকা স্টাইলে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।
বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের উদ্যেগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে সোমবার
(১ জানুয়ারী) বিকাল ৫টার দিকে বালিয়াডাঙ্গী বাজার ও লাহিড়ী হাটের
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ, সদস্য রিপন, আরিফ, বড়পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম, ৮ নং বড়বাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুশারফ, বক্কর, ভানোর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনি । পাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে, নির্বাচন বর্জনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম ও সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান নেতৃত্বাধীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে গত রবিবার বিকালে উপজেলার কালমেঘ হাট, লাহিড়ী হাট, হরিণমারী হাট, স্কুলের হাট, বাদামবাড়ী হাট, পাড়িয়া হাট, লোহাগাড়া হাট, খোঁচাবাড়ী হাট, দোলুয়া হাট, মড়ল হাটসহ বিভিন্ন হাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে
ঝটিকা লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতাকর্মীরা।
এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন-বিএনপির নেতৃবৃন্দের চলা লিফলেট বিতরণ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com