weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নানার বাড়িতে মেহমান খেতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ : ০৫-১১-২০২৩ ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জামুন নয়াবস্তি গ্রামে নানার বাড়িতে মেহমান খেতে গিয়ে ডোবার পানিতে পড়ে আল আমিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের হুমায়ুন কবীরের তিন বছরের ছেলে আল আমিন কয়েকদিন আগে সে তার মায়ের সাথে জামুন নয়াবস্তি গ্রামের আব্বাস আলী নানার বাড়িতে মেহমান খেতে যায়। এরই মাঝে তার মা বাড়ীতে চলে আসলেও সে তার নানার বাড়ীতে মেহমান খেতে থেকে যায়।
এক পযার্য়ে রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আল-আমিন  
নানা আব্বাস আলীর বাড়ীর পাশ্ববর্তী ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডোবার পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে খোঁজাখুজি করার পর ডোবার পানিতে তার ভাসমান দেহ দেখতে পেয়ে তাক মৃত অবস্থায় উদ্ধার করে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশীরা জানান, আল আমিন কিছুদিন থেকে তার নানা বাড়িতেই থাকতো। 
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com