নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর পক্ষে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ০২-০৫-২০২২ ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে কর্ম বঞ্চিত, অসহায় পরিবারেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৯ এপ্রিল ২০২২, রোজ শুক্রবার বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ অসহায় পরিবারের মাঝে নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর সন্মানিত উপদেষ্টা ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলী আসলাম জুয়েল, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান শাওন ও বিপ্লবী সাধারণ সম্পাদক আরমান আলী অভি, পরিচালনা পর্ষদ এর অন্যতম সদস্য মিঠুন রহমান সাব্বির, সহ-সভাপতি ফুয়াদ ফরহাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক সৌরভ সাহা, আবু সাইদ, অর্থ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক সারোয়ার হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফরুল হাসান জ্যোতি, আরো উপস্থিত ছিলেন নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর অন্যতম সদস্য সাহিনুর আলম সুমন, আনোয়ার হোসেন, মোহাম্মদ মিম।
নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আরমান আলী অভি জানান, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য গরীব দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশকে সাহায্য করা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com