দোগাছি মন্ডলপাড়া পূজা মন্ডলে বস্ত্র বিতরণ করলেন- ডি আই জি শ্রী দেবদাস ভট্টাচার্য
প্রকাশ : ২৫-১০-২০২০ ২০:২০
নিজস্ব প্রতিবেদক
আজ ২৫ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মন্ডলপাড়া পূজা মন্ডল পরিদর্শন করেন ডি আই জি শ্রী দেবদাস ভট্টাচার্য, রংপুর।
এসময়
পূজা মন্ডল পরিদর্শনের পর শ্রী শ্রী দুর্গামাতা মহা-নবমীতে বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী দেবদাস ভট্টাচার্য, ডি আই জি, রংপুর। তিনি বলেন সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে বস্ত্র বিতরণ করা নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ, আমি এ উদ্যোগ কে স্বাগত জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার , ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঠাকুরগাঁও জেলা হিন্দু,বদ্ধ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রবীর কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান, ২নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি, ৩নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান বাবু সমর কুমার চ্যাটার্জি ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান সহ আরো অনেকে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com